শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২৯

মোঃ কবির হোসেন, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্যাঙছড়ি মুসলিমপাড়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। শিশু রিয়াদুল ইসলাম(৪) কাপ্তাই ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু রিয়াদুল ইসলাম বিকালে ফুটবল খেলছিলো। হঠাৎ বলটি কর্ণফুলী নদীতে পড়ে গেলে সে কাউকে না জানিয়ে ফুটবলটি তুলতে নদীতে নামে। এসময় সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর বিকালে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ইমান আলী ঘটনা সত্যতা স্বীকার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।