শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত

১৩২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে রেডক্রস-রেডক্রিসেন্টের কার্যক্রম বেশ ভালো ভূমিকা রাখছে। বিশেষ করে কোভিড এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মাঠ পর্যায়ে রেডক্রস-রেডক্রিসেন্ট যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আমি এই আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং সংস্থাটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিট এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের সাবেক ও বর্তমান যুব প্রধানদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।