শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৬১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার, (০৯ মে) সকালে অত্র জোন কর্তৃক অসুস্থ অসহায় তিন জন ব্যক্তিকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়।

এদিকে, মাটিরাঙ্গা জোনের তত্ত্ববধানে সেন্ট প্যাট্রিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ৪৫০ জন নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।