শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রোয়াংছড়িতে তিন জনের লাশ উদ্ধার

১২৫

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড় চুড়ায় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ৮ মে) দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাইক্ষ্যং পাড়ার মুখে কাটা পাহাড় নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, জানান দুপুরে পাইক্ষ্যং পাড়া কাটা পাহাড়ের চুড়ায় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কাদের সাথে গোলাগুলি ঘটেছে সে ব্যাপারে জানা যায়নি।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, পাইক্ষ্যং পাড়ায় অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে বম সম্প্রদায়ের তিনজনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।

এদিকে নিহত তিনজনের পরিচয়ও মিলেছে। তারা হলেন- লাল লিয়ান বম (৩২), সিমলিয়ান থাং বম (৩০) ও নেমথাং বম (৪৩)। নিহত সবাই রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রনিন পাড়া বাসিন্দা।

বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, ঘটনাটি পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।