শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে দেশীয় তৈরি ১০৫ লিটার চোলাইমদসহ আটক ১

১০৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ১০৫ লিটার চোলাইমদসহ মোঃ হাফিজুর রহমান (৫২) নামের একজনকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকছড়ি উপজেলা সদরের আমতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকার মৃত ইউছুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবগত রাত ১২টার দিকে এসআই মোঃ ফয়েজ সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল এলাকায় ডিউটি চলাকালিন সময়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি সিএনজির গতিরোধের চেষ্টা করলে সিএনজি উল্টো ঘুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ সিএনজির চারপাশ ঘেরাউ করে। পরে তল্লাশি চালিয়ে সিএনজির পেছনের সিট থেকে ৩টি প্লাস্টিকের ড্রামের ভেতর রক্ষিত অবস্থায় ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মোঃ হাফিজুর রহমানকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনছারুল করিম জানান, চোলাইমদসহ আটককৃত মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।