শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জুরাছড়িতে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ 

৬৬

জুরাছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় অর্থায়নে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে জুরাছড়ি উপজেলায় মুসলমান সম্প্রদায়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী, লুঙ্গি  ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে এসব বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি সাবেক জুরাছড়ি ইউপি চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, অনেকে বলে থাকেন পার্বত্য মন্ত্রনালয় শুধু পাহাড়িদের, এসব কথা যারা বলে থাকেন এরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এসব কথা বলে থাকেন। পার্বত্য মন্ত্রনালয় হচ্ছে সকল সম্প্রদায়ের  সবাই যেন যার যার উৎসব পালন করতে পারেন সেজন্য পার্বত্য মন্ত্রনালয় সকল সম্প্রদায়ের উৎসবে সহযোগিতা দিয়ে থাকে। তারই অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মুসলমানদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। 
এছাড়া ও গত ১লা বৈশাখের দিনে জুরাছড়ি উপজেলায় মুসলিম পরিবার যারা রয়েছেন তাদের জন্য ইফতার বিতরণ করেছিলেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ১নং জুরাছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ইউপি সদস্য উত্তম কুমার চাকমা,  সাধরণ সম্পাদক মিন্টু চাকমা,  ইউপি সদস্য পল্লব দেওয়ান,  বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম সহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।