শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে ১০০জন দুস্থ পরিবার পেল সেনাবাহিনীর উপহার

১০০

॥ পলাশ চাকমা ॥

রাঙ্গামাটিতে ঈদ-উল ফিতর উপলক্ষে ১০০জন দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে রিজিয়ন সদর দপ্তর মাঠে এসব উপহার প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি. পিএসসি।

উপহার বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বাংলাদেশ সেনবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিযে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরণের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি,সম্প্রতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্তে সকল কার্যক্রমে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিজিয়নের পক্ষ থেকে জানানো হয় জনপ্রতি সেমাই চার প্যাকেট, চিনি এক কেজি, দুধ ২৫০গ্রাম, চাল দুই কেজি, ডাল দুই কেজি, তেল দুই লিটার, আলু দুই কেজি, পেয়াজ এক কেজি, রসূন এক কেজি, লবন এক কেজি, মসলা ১০০টাকার এবং দুই কেজি মুরগী প্রদান করা হয়।

এসময় অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।