শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পবিত্র ঈদ উপলক্ষে সেনা রিজিয়নের

খাগড়াছড়িতে সদর জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

৪৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সদর জোনের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা স্বরুপ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর জোনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আবুল হাসনাত।

ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত বলেন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে আনন্দ করতে চাই। আমাদের সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং আমাদের জমানো অর্থ দিয়ে যতটুকু পারি সামান্য উপহার দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। আমরা পুরো মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। এরই একটি অংশ আজকের ঈদ উপহার সামগ্রী বিতরণ। আমরা সবাই ঈদের দিন পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে চাই, হাসি আনন্দে কাটাতে চাই। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।