শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দেশের সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা

দীঘিনালায় মাইনী নদীতে ফুল ভাসিয়ে জাতির মঙ্গল কামনায় তিন ব্যাপী বিজু উৎসব শুরু

১১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পুরাতন বছরের দুঃখ, কষ্ট , গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সুন্দরের প্রত্যাশায় খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সহ অন্যান্য সম্প্রদায়ের হাজারো মানুষ।

বুধবার (১২এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার মাইনী নদীতে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব-স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়। তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মারমা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

এদিকে ফুল বিজু উপভোগ করতে সকালেই মাইনি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা মানুষের এ ফুল বিজু পালনের মধ্যে দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

মাইনির জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আমাদের খুব খুশির দিন। জাতী, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমি নদীর জলে ফুল ভাসাই। বিজু’র আয়োজক কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা বলেন, ৩দিন ব্যাপি বিজু উৎসবের প্রথম দিনে মাইনী নদীতে ফুল ভাসীয়ে জাতির মঙ্গল কামনার করে বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে।