শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাচালং নদীতে ফুল ভাসিয়ে বাঘাইছড়িতে বিজু উৎসব

১২৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলায় পুরাতন বছরের দুঃখ, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু।

তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি কাচালং নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

বুধবার (১২ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতু এলাকায় নদীর ঘাটে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

ফুল বিজু উপভোগ করতে বাঘাইছড়ি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

বিজু আয়োজক কমিটির বলেন, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে বলেও জানান তারা।