শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ এঁর পরলোক গমন

১৫৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। শুক্রবার (৭এপ্রিল) সকালে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়।

জানা যায়, ডাঃ মংক্যছিং সাগরের পিতা অংমং মগ বিভিন্ন রোগে ভূগছিলেন। পরে গত বৃহস্পতিবার রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত-রাত ১:১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ মেয়ে, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মতো দেখতে (আনন্দ বিহার মাঠ প্রাঙ্গণে) ভীড় জমিয়েছেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা।

শুক্রবার (৭এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির আসামবস্তিস্থ মহাশ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয় বলে সূত্রে জানা যায়।