শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কাপ্তাইয়ে র‌্যালী ও আলোচনা সভা

১১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬এপ্রিল) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা, এ আয়োজন করে।

” স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বির্দশন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমন দে।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ -সভাপতি ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী ও ইস্রাফিল হোসেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াই সা প্রু চৌধুরী ( রুভেল) ও মাহাবুব হাসান বাবু, নির্বাহী সদস্য মংসুইছাইন মারমা, নুর বেগম মিতা, আবু বক্কর ছিদ্দিক সোহেল, ফেরদৌস আক্তার, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।