শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত

৮৭

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার পুকুরঘাট এলাকার কার্বারী টিলায় সশস্ত্র দুই দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এঘটনায় এক যুবক নিহত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানান।

স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট এলাকার কার্বারী টিলায় অস্ত্রধারী দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলে ত্রিদিব চাকমা (৪২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে তারা কোন দলের কিনা ওইসূত্র নিশ্চিত কিছু বলতে পারেনি।

এদিকে নিহত ত্রিদিব চাকমা ইউপিডিএফ (প্রসিত) দলের দীঘিনালা উপজেলার সদস্য বলে দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এঘটনায় ইউপিডিএফ গনতান্ত্রিক দলকে দায়ি করেছে, তাছাড়াও ইউপিডিএফ এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত ও প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অপর দিকে এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, গুলিবিনিময় ঘটনার কথা শুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে কোন লাশ পায়নি। এবিষয়ে কেউ অভিযোগ দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।