শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাজুবাদাম, কফি চাষে পাহাড়ের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে: কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক

১৪১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,দেশে ও আন্তজার্তিক বাজারে কাজুবাদাম ও কফির চাষের বিশাল চাহিদা রয়েছে যার দামও অনেক বেশী। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। কেননা পাহাড়ের বৃহৎ এলাকার জুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক। এসব ফসলের চাষে আরোও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে পার্বত্য চট্টগ্রাম এলাকার অর্থনীতিতে বিপ্লব ঘটবে।

বুধবার (৫ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়িতে কাজুবাদাম ও কফিবাদাম পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এসব চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে বিনামূল্যে উন্নত জাতের চারা প্রযুক্তি ও পরামর্শ সেবা করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেওয়া হয়েছে,আর এই বছর ২০ লাখ চারা দেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, দীপংকর তালুকদার, বাসন্তি চাকমা, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ বখতিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ গণমান্যব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।