শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

২৫০পরিবারের মাঝে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ইফতার সামগ্রী বিতরণ

১৭২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হতে পবিত্র রমজান উপলক্ষ্যে রোযাদার, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭মার্চ) সকাল ১১ টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে ২৫০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, উসাং মং, ইউসুফ হারুন, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ বলেন, প্রতি বছর রমজানকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার সুস্থ ও সুন্দরভাবে রোযা পালন করতে পারেন। তিনি সকল বিত্তবানদের দুঃস্থ ও অসহায় রোযাদারদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এসময় প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সাধারণ ধর্মপ্রান মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগীতার জন্য ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান। এসময় তিনি অতীতে কোভিড, প্রাকৃতিক দুর্যোগসহ রাঙ্গামটি চেম্বার যেভাবে অসহায় ও দুঃস্থদের পাশে ছিল সেভাবে ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।