শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

রোয়াংছড়িতে সৃজনশীল কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

১২৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সংস্থার সহযোগিতায় বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আয়োজনে “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের ৩০টি কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে সৃজনশীলতা কার্যক্রম প্রদশর্নী ও প্রতিশ্রুতি গ্রহন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা মনিটরিং অফিসার উমংসিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, প্রকল্প সম্বনয়কারী উমাচিং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য অংশৈচিং মারমা, এ্যাডভোকেসি কর্মকর্তা থুইসাহ্লা মারমা। অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলায় ৩০টি কিশোরী সহিংসতামুক্ত ও মর্যায়পূর্ণ সৃজনশীল কার্যক্রম প্রদশর্নী ও প্রতিশ্রুতি গ্রহণ নিয়ে তাইম্রংছড়া পাড়া কিশোরী ক্লাবের দল জেন্ডার বৈষম্যতা বিষয়ে নাটিকা পরিবেশন করেন। এসময় বিভিন্ন পাড়া কারবারি (পাড়ার প্রধান), স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজে ব্যক্তিবর্গ ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মিলোরি বম, মেগিএ মারমা, লিলিপ্রু মারমা, উপস্থিত ছিলেন।