শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে নতুন করে ২২৫ ভূমি ও গৃহহীন পরিবার পাবে সরকারি ঘর

৮৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে চতুর্থ ধাপে নতুন করে আরো ২২৫টি ভূমি ও গৃহহীন পরিবার পাবে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর। আগামী বুধবার (২২ মার্চ) ভার্চুয়ালী যুক্ত হয়ে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও রক্তিম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ৩য় ধাপের ২৫টি ও ৪র্থ ধাপের ২০০টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের কাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত হয়ে ঘরের চাবি ও দলিল পরিবারের মাঝে হস্তান্তর করবেন। তাছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাইলে এ কাজে অংশগ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে মানিকছড়িতে ৯২২টি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।