শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

১৪৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ধর্মেশ খীসা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা (ঝন্টু), প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার, জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শই আজ আমাদের অনুপ্রেরণা। জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশের মানুষের ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত স্বনির্ভর বাংলাদেশে রুপান্তর করার।

তারই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩’তম জন্মবার্ষিকী সমাপ্ত করা হয়।