শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

১১৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যে বিষয় ধারণ করে খাগড়াছড়ির জেলার দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগ।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামীলীগ দলের নেতাকর্মীরাও সকালে উপজেলা সদরের মেইন সড়কে আনন্দ শোভাযাত্রা করেন। পরে উপজেলা আ.লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দরা। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন।