শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

২৩১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মনির হোসেন (৩৭) নামের ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চেংগুছড়া এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

জানা গেছে, ইজারা বহির্ভূত উপজেলার চেংগুছড়া এলাকায় প্রশাসনের অজান্তে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এবং বালু ব্যবসায়ী মোঃ মনির হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তিস্বরুপ এক লক্ষ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় অবৈধ বালু মহাল বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।