শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়ি সেনাজোনের উদ্যোগে “কমিউনিটি ক্লিনিক” পরিচালনা

১১৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় মহালছড়ি সেনা জোন কর্তৃক সাপ্তাহিক ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক পরিচালনা করা হয়েছে। মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম  বুধবার (১৫ মার্চ) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ২.৩০ ঘটিকা পর্যন্ত প্রায় দেড় শতাধিক (১৫০) দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের সাথে কথা বলে জানা যায়, “মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে পঙ্খীমূড়ায় নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে মহালছড়ি জোনের তত্বাবধানে কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।