শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত: আহত ২

১০৫

॥ নিজস্ব প্রতিবেদক ও লংগদু প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার স্পিডবোট দূর্ঘটনায় জান্নাতুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জান্নাতুল বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মোঃ শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন- মোঃ সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার মাইনীবাজার থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট করে মধুয়ারচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। স্পিডবোটটি মধুয়ারচর এলাকায় পৌছলে একটি ইঞ্জিনচালিত বোটের সাথে ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা কাপ্তাই হ্রদে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ এলাকার জেলেদের নিয়ে তিনকে আহত অবস্থায় উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন এবং বাকী দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবুও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিলাম। আর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।