শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১২৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপিত হয়েছে। সোমবার (১৩মার্চ) সকাল সাড়ে ১১টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউট অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

সভায় প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করায় শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ডিজিটাল থেকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা জরুরি।

এ সময় সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রিন্টু কুমার চাকমা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন। এছাড়াও সদর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন, পেরাছড়া ইউপির চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউপির চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক বরণ ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।