শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মানিকছড়িতে ক্রিকেট টুর্ণামেন্ট

ফাইনালে চ্যাম্পিয়ন চেংগুছড়া, রানার্স আপ নবজাগরণ

১৭৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের চেংগুছাড়া এলাকায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে চেংগুছড়া ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সদরের নবজাগরণ স্পোর্টিং ক্লাব ও চেংগুছাড়া ক্রিকেট একাদশ’র মুখোমুখি হয়। উক্ত খেলায় নবজাগরণ স্পোর্টিং ক্লাবকে ১৩ রানে পরাজিত করে টুর্ণামেন্টর চ্যাম্পিয়ন হয় চেংগুছড়া একাদশ।

খেলার শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চেংগুছড়া একাদশ। নির্ধারিত ১২ ওভার শেষে দলিয় সংগ্রহ দাড়ায় ১৪৩ রান। ১৪৪ রান টার্গেট তারা করে ১৩০ রানে থামে নবজাগরণের ইনিংস। যার ফলে ১৩ রানের জয় নিয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় চেংগুছড়া ক্রিকেট একাদশ।

তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রুবেল’র সঞ্চালনায় ও তিনটহরী ইউপি সদস্য ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাহার মিয়া, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল পাশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে সেরা খেলোয়াড়ের মোঃ মানিক মাহমুদ (আরজেএস), ম্যান অব দ্যা ফাইনাল মোঃ মামুনুর রশীদ (নবজাগরণ স্পোর্টিং ক্লাব), সেরা ব্যাটসম্যান মোঃ রায়হান (আদর্শ যুব সংঘ) ও সেরা বোলার হিসেবে মোঃ আরিফুল ইসলাম তারেক (নবজাগরণ) এর হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। সেই সাথে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রাইজমানি ও ট্রাফি তুলেদেন অতিথিরা।