শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে ৩৮ নারীকে সম্মাননা প্রদান

১৪৭

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন” শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার ( ৮ মার্চ ) সকাল ১১টায় শোভাযাত্রা, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আইজিএ প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল কবির, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তীরনা চাকমা, ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান (লিন) প্রকল্পের জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর শ্বাসতী দেওয়ান, উপজেলা কো অর্ডিনেটর ডরোথি চাকমা, প্রশাসনিক কর্মকর্তাগন ও আইজিএ প্রশিক্ষনার্থীগন সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

নারী দিবস উপলক্ষে সমাজ উন্নয়নে নারীর ভুমিকা শীর্ষক আলোচনা , ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য দুরীকরনে করনীয় বিষয়ক আলোচনাসহ সমাজে নারী হিসাবে অগ্রনী ভূমিকা পালন কারনে কিশোরী ও নারীদের সম্মাননা ক্রেচ প্রদান করাসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় আইজিএ প্রশিক্ষনার্থীদের বারো হাজার টাকা করে ৫০ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

এছাড়াও লিডারশিপ টু এনশিওর এডুকোয়েট নিউট্রিশান (লিন) প্রকল্পের উদ্যোগে ৩৮জন শ্রেষ্ট নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ কিশোর-কিশোরী দল ও দলনেতা, নারী পরিচালিত ব্যবসায় কেন্দ্র, স্থানীয় সেবা দান কারী (কৃষি প্রাণী সম্পদ কৃষক) দের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদক ও সনদপত্র বিতরন করা হয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক প্রদর্শনী করা হয়।