শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নারীরা বর্তমানে নিজেদের সক্ষমতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে

১৩০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, নারীরা বর্তমানে নিজেদের সক্ষমতা ও যোগ্যতা পরিচয় দিচ্ছে। নারীরা আজ পিছিয়ে নেই, এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারীরাও নিজেদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে।

বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং স্থানীয় এনজিও সংস্থাদের সহযোগিতায় খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান’র সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা) সুষ্মিতা খীসা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক-পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মোসলেম উদ্দিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার নাইমুল হক বলেন, নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে নেই, বর্তমানে এগিয়ে যাচ্ছে। পরিবারে দেখাশোনার দায়িত্বে যিনি গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে মা। আর যে পরিবারে ‘মা’ মূল শিক্ষক, সেই পরিবার পিছিয়ে নেই। তাই নারীকে নিজ পরিবার থেকে গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান বলেন, নারীদের কেউ জোর করে অধিকার দিবে না। অধিকার নিজ যোগ্যতায় ছিনিয়ে নিতে হবে। পুরুষরা আজ নারীদের জয় গান গাইছে, আগামীতে পুরো বিশ্ব নারীর জয়গান গাইবে। বর্তমানে নারীরা এগিয়ে গেছে, এগিয়ে যাবে। তারপরও পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে, তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে তাঁরা হলেন- সফল মা (রত্নগর্ভা) হিসেবে ইন্দিরা চাকমা, নারী উন্নয়নে অগ্রদূত হিসেবে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, নারী উদ্যোক্তা হিসেবে নিপু ত্রিপুরা ও শর্মিলা দে’ এ চারজনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এসে শেষ হয়।