শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা কতৃক আলোচনা সভা

১৬৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ এর উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা কতৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ই মার্চ) বিকালে পিবি এল সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অরুণ কুমার চৌধুরির (সদস্য জেলা কমিটি) সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি অমল কান্তি চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. শিশু মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক ড.নিখিল কুমার চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সদস্য সেলিম মাহমুদ সাগর প্রমুখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এই ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষজীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিয়ন্ত্রণ থেকে বাঙালির জাতীয় মুক্তি।

এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানান।