শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন’

১৩৬

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকাল ৯.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রথম কার্যক্রম। পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, উপজেলা ভুমি অফিস, মুক্তিযোদ্ধা কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন। বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধে ৭ই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে আলোচনা করেন।