শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

১০২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ওসি মো. আনচারুল করিম, বিভিন্ন দপ্তর প্রদান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

অন্যদিকে সকাল ৯টায় মানিকছড়ি উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিনসহ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার তিনটহরী ও বড়ডলু উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।