শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা

১৩৯

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করেন জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান।

এসময় অন্যান্যদের মধ্যে ডক্টর সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, ডাক্তার শহিদ তালুকদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অব.) কমার্স ব্যাংক’র সুদত্ত সেবক বড়ুয়া, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, বকুল চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, সতিশ চন্দ্র চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই গুণীজনদের বরণ ও সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক সহকারি অধ্যাপক ধনবিকাশ চাকমা ও সুজিত চাকমা’র আগামী দিনগুলি সুস্বাস্থ্য কামনা করে বিদায়ী ক্র্যাচ ও উপহার তুলে দেন অতিথিরা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।