শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে গহীন অরণ্যের সাড়াশি অভিযানে গাজা গাছসহ পপিক্ষেত ধ্বংস

১৩৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাজা গাছসহ পপিক্ষেত ধ্বংস করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। সোমবার (৬ মার্চ) দুপুরে তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গহীন অরণ্যের এই অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান। এসময় তিন্দু ইউনিয়নের পাতুইপাড়া এলাকায় ৯টি গহীন পাহাড়ের অভিযান চালিয়ে ৬০ একর পপিক্ষেত ও ২৫টি গাজা গাছ ধ্বংস করা হয়। এই আগেও মাসব্যাপী সাড়াশি অভিযানে ৩শত একরের অধিক পপিক্ষেত ধ্বংস করেছে বলে বিজিবি সূত্রে জানা যায়।।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।