শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় লোহার গেইট পড়ে ১ শিশু নিহত, আহত ১

৬৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাড়ির লোহার গেইট পড়ে ১ শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু জাইরিন (৪) নয়া পাড়া এলাকার আব্দুল জলিল কোম্পানির মেয়ে। এই ঘটনায় আব্দুল জলিল কোম্পানির ছোট ভাই মোঃ নাজু এর মেয়ে মনি (৫) গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির সামনে উঠানে বাচ্চা দুইজন খেলছিল। এক ফাঁকে শিশুরা খেলতে খেলতে গেইটে উঠলে হঠাৎ বড় লোহার গেইট খুলে পড়ে দুইজনই চাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিন এর মৃত্যু ঘটে এবং মনি গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমি গজালিয়া ইউনিয়নে পার্বত্য মন্ত্রীর অনুষ্ঠানে চলে আসায় আমার সন্তান ও স্ত্রী কে ওখানে পাঠিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি শামীম শেখ বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন কাপনের ব্যবস্থা করতে বলা হয়েছে।