শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় জাতীয় ভোটার দিবস পালন

৭৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ সামনে এক র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। র‌্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ।

বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান। আলোচনা সভার শেষে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে সংযুক্ত হওয়া ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অতিথিরা ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিক বাদ দিয়ে স্বচ্ছ ও সুন্দর একটি ভোটার তালিকা করতে সক্ষম হয়েছি। নতুন হালনাগাদ হওয়া তালিকা মতে লামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৭৮ জন, মহিলা ভোটার ৩৮ হাজার ৪৯৯ জন।