শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

১০১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮৪ ঘনফুট অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কাপ্তাই জোন ( অটল ৫৬বেঙ্গল), জোন কমান্ডার এর নির্দেশে রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, কলেজ পাড়া এলাকায় দিনের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছেন সেনাবাহিনী।

কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাজস্থলী অতিরিক্ত রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে আমরা একক ভাবে কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। গোপন তথ্যের ভিক্তিতে প্রায় সময় আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে থাকি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত কাঠগুলো রাজস্থলী সদর রেঞ্জকে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

এ বিষয়ে ক্যাম্প অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিতা অব্যাহত থাকবে।