শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস উদ্বোধন

৪৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ির ৯ উপজেলার ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সহিদুজ্জামান।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য জুয়েল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আজম সহ জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় যেমন সন্তানদের মাংস পেশি শক্ত করে, তেমনি ছাত্র-ছাত্রীদের মাদকাসক্ত হতে দূরে রাখবে বলে মন্তব্য করেন তিনি।