শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ভ্রমণে আসা রুশ নাগরিককে সসম্মানে ফেরত পাঠালো বিজিবি

১৪২

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

ভ্রমণের উদ্দেশ্য আসা এক রুশ নাগরিককে রাঙ্গামাটির বরকল উপজেলা থেকে ৪৫ বিজিবি সসম্মানে ফেরত পাঠিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩১জানুয়ারী) সকালে রাঙ্গামাটি থেকে বরকলগামী যাত্রীবাহী লঞ্চযোগে বরকল ঘুরে দেখার উদ্দেশ্য করে আসেন ঐ বিদেশি নাগরিক। ঐ সময় বরকল বিজিবি নৌ-ঘাটে যাত্রীবাহী লঞ্চে নিয়মিত তল্লাশির মাধ্যমে বিদেশি নাগরিককে দেখতে পেয়ে তাকে বিজিবি সদস্যরা নামিয়ে রাখেন।

বিজিবি সূত্র আরোও জানায়, যাত্রীবাহী লঞ্চে করে আসা বিদেশি নাগরিক এর কোনো ফর্মাল অনুমোদন নেই। তাছাড়া তাঁর সাথে কোনো পরিচিত ব্যক্তি বা গাইডও ছিল না। পরে ওই বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ম্যাক্স (৪৭) নামে পরিচয় দেন এবং তিনি রাশিয়ার একজন নাগরিক বলে জানান। পরবর্তী তাকে আবারও যাত্রীবাহী লঞ্চে করে রাঙ্গামাটিতে সসম্মানে ফেরত পাঠিয়ে দেয়া হয়। তবে ঐ রাশিয়ান নাগরিক কি কারণে বা কি উদ্দেশ্য বরকলে ঘুরতে এসেছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।