শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৯৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি  ॥

শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে “মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গাকার” প্রতিপাদ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এরপরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে হতে বর্ণাঢ্য র‌্যালী শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ করে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি নরোত্তম দাস বৈষ্ণবের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই সর্বদা সচেষ্ট ছিলেন। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে স্মৃতি চারণ করেন।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইস উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখার কমান্ডার আব্দুর রহমান, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ সহ সকল মুক্তিযোদ্ধার পরিবারবর্গ উপস্থিত ছিলেন।