শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে রাস্তা পাড় হতে গিয়ে এম্বুলেন্সের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

৯৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুলে আসার পথে রাস্তা পাড় হতে গিয়ে এম্বুলেন্স (ঢাকা মেট্রো-৭১১৬৮১) এর ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলাধীন গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মাসাপ্রু মারমা (৭)। সে উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমা দম্পতির মেয়ে। গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের সামনের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের রাস্তা পাড় হয়ে বিদ্যালয়ে সামনেই এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ঘটানাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এম্বুলেন্সেটি পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার হাতিমুড়া এলাকার একটি মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাওয়ার পথে হঠাৎ রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনার ঘটনা ঘটে!

মানিকছড়ি থানার এসআই আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমানেই উক্ত প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাসাপ্রু মারামা রাস্তা পাড় হতে গিয়ে এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।