শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে মহালছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

৬৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” প্রতিপাদ্যে নিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাঙ্গন থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, চিকিৎসক ডাঃ নুনু মারমা, ডাঃ ধনিষ্টা চাকমা, জুনিয়র কনসালটেন্ট(এ্যানেসঃ) ডাঃ কে, এম মঈন উদ্দিন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন কুষ্ঠ কোনো মরণব্যাধি রোগ নয়, এটিকে সহজেই প্রতিরোধ করা হয়, এই জন্য দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা।

বক্তারা আরো বলেন, কুষ্ঠ রোগ বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়ানোসহ কুসংষ্কারে প্রভাবিত না হওয়ার আহবান জানানো হয়।