শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।কাপ্তাই কৃষিলীগ সদস্য সচিব সুব্রত বিকাশ তংচঙ্গ্যা (জটিল)এর সঞ্চালনায় সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা কৃষকলীগের আহবায়ক মো.শামসুদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ এর সহ- সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য এ কে এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য আতিকুর রহমান চৌধুরী আতিক, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।

প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার খাদ্য বন্ধব সরকার। কৃষি খাতে খাদ্য বিপ্লব ঘটিয়েছে। বর্তমান আ’লীগ সরকার কৃষকদের সকল ধরনের ঋণসহ সুযোগ সুবিধা দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় কৃষক লীগ এবং আওয়ামী লীগে ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।