শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষা উপকরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৫৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর জোন কর্তৃক পাহাড়ের দূর্গম এলাকা জরুপ্পা পাড়ায় অবস্থিত আলোকিত তৈন্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উক্ত এলাকার গরীব অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৩ জানুয়ারী) সকালে নানিয়ারচর উপজেলাধীন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলোকিত তৈন্যা পাড়ায় এ শিক্ষা উপকরণ বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

এসময় নানিয়ারচর জোন উক্ত স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, খাতা-কলম এবং পেন্সিল) বিতরণের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য, হেডম্যান এবং কারবারীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এই মানবিক কর্মকান্ড স্থানীয় জনসাধারণের নিকট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা অর্জন করেন। এসময় জোন কমান্ডার বলেন, শিক্ষা ছাড়া কোন কিছুর বিকল্প নাই। পাহাড়ের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনায় মনযোগী করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

সেনাবাহিনী জানায়, নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্কুল ছাত্র-ছাত্রী এবং জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।