শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১৩

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়িতে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

প্রতিযোগিতায় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়, সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিলাতুলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।

৩২ টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।