শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে জরিমানা

১২১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার অপরাধে দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়ডলু মুসলমিপাড়া এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

জানা যায়, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পার্শবর্তি একই স্থানে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে সেখানকার বালু উত্তোলনকারী আব্দুর রশিদ’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারার অপরাধে ৫০ হাজার টাকা ও একই এলাকার নাজমা বেগম’কে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার অপরাধে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে উপজেলার যেকোনো স্থানে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।