শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুুরষ্কার বিতরণ

৭১

॥ লংগদু উপজেলা উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার দক্ষিণ রহমতপুর ইবতেদায়ী মাদ্রাসার বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রহমতপুর এলাকার সমাজ সেবক ও পুলিশ বাহিনীতে কর্মরত আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় বুধবার ( ১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ রহমতপুর এবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে পুরষ্কার বিতরণ করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক ও মাওলানা মাইন উদ্দীনের পরিচালনায় গাঁথাছড়া বায়তুশ শরফের সুপার মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি, ,লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, সাংবাদিক কামাল উদ্দীন, রহমতপুর প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ কালাম মিয়া,সহ অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় থাকলে, ছোট ছোট শিশুরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি মাদ্রাসার যেকোন বিষয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো।