শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে দুলাভাইয়ের হাতে শালিকা খুন: দুলাভাই গ্রেফতার

১০৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আক্তার সেতু নামে ১৪ বছর বয়সী কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামির নাম মঞ্জুর আলী সাগর। আসামি নিহত কিশোরীর সম্পর্কে দুলাভাই।

জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে তাদের মধ্যে বাতকবিতণ্ডার এক পর্যায়ে মঞ্জুর আলী সাগর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালো ঘটনাস্থলেই মারা যান সুমাইয়া আক্তার সেতু। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পারিবারের কাছে হস্তান্তর করে।

গত বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আসামি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় মঙ্গলবার (১৭জানুয়ারি) নিহত কিশোরীর বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেলের সূত্র ধরে ২৪ ঘণ্টা না পার হতেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মঞ্জুর আলী সাগরকে রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত অব্যাহত আছে উল্লেখ করে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ছাড়াও অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া আমবাগান এলাকার নিজ ঘরে খুন হয় কিশোরী সুমাইয়া আক্তার সেতু। ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিলো। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।