শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০৭

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে উপজেলা বিএনপি।

সোমবার সকাল ১১ টার সময় লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লংগদু উপজেলা শাখার উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে, বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু নাসির, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম (মেম্বার)। এছাড়াও বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং গনতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য দাবী জানিয়ে সরকারকে হঠাতে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে বলে উল্লেখ করেন। এসময় বক্তাগণ চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।