শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গুইমারায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

৮৫

॥ গুইমারা উপেজলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারায় বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে গুইমারা উপজেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি গুইমারা সরকার মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী।

গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান,এস.এম মিলন,সালমান হোসেন আরিফুল ইসলাম,মোঃ পারভেজ হোসেন।

এসময় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ দলের নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। একই সাথে সরকার বিরোধী অন্দোলনে দলীয় নেতাকর্মীদের রাজপথে আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানানো হয়।