শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে পালিত হয়েছে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ

১১৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি। রবিবার (১৫ জানুুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে পালিত হয় এই কর্মসূচি।

ভোরে উপজেলার জামতল ও গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ পালনের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী সড়ক থেকে গাছ ও জ্বলন্ত টায়ার সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। তবে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের কারণে দূর পাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে উপজেলার আঞ্চলিক সড়ক গুলোতে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এছাড়াও উপজেলার সীমান্তবর্তী এলাকার নয়াবাজার থেকে গুইমারা উপজেলার সীমানা পর্যন্ত স্কোয়াড দিয়ে বেশ কিছু যানবাহন পাড়াপাড় করেতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহানূর আলম জানান, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের ফলে অবরোধকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সাথে সীমান্তবর্তী নয়াবাজার এলাকা থেকে গুইমারার সীমানা পর্যন্ত স্কোয়াড দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়।