শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে বসত ঘরে আগুন, প্রশাসনের সহায়তা প্রদান

৯৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বসত ঘরে আগুন লেগে সম্পূর্ণ দুটি ঘর পুড়ে যায়। বৃহস্পতিবার (১২ জানুুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের চেংগুছড়া এলাকায় দীর্ঘদিন ধরে ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করছিলেন মোঃ ফজলুল হক। সকালে বাড়ির পাশের চায়ের দোকানে ও অন্যান্য কাজে বেরিয়ে পড়ের পারিবারের অন্য সদস্যরা। তখন বাড়িতে শুধুমাত্র তার পুত্রবধূ ছিলেন। হঠাৎ থাকার ঘরে আগুন লেগে তাদের বসবাসের দুটি ঘর পুড়ে যায়। তাৎক্ষণিক প্রতিবেশিরা ছুটে আসলেও পানির অভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। যার ফলে ঘরে থাকা মালামাল উদ্ধার করতে পারেনি প্রতিবেশিরা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ টিপু সুলতান জানান, বৃহস্পতিবার সকালে মাটির তৈরি টিনশেটের থাকার দুটি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুপুরেই উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য টিপু সুলতাম উপস্থিত ছিলেন।