শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে থাকার ব্যবস্থা করে দিল যুব রেড ক্রিসেন্ট

৬০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন চেংগুছড়া এলাকায় বসবাসরত ফুজলুল হক’র বসতঘরটি আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আগুন লেগে দুটি বসতঘর পুরে যা। তীব্র শীত ও তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে বিকেলে থাকার থাকার জন্য তাবু দিয়ে ভ্রাম্যমান থাকার ব্যবস্থা করে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিট।

যুব নেতা থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে যুব নেতা-১ আবদুল আউয়াল, মোঃ হাবিবুর রহমান, বন্ধুত্ব বিভাগীয় প্রধান মনির হোসেন, উপ-প্রধান আবদুর রহমান, রক্ত বিভাগীয় উপ-প্রধান ইয়াছিন আরাফাত ও যুব সদস্য মৃদুল কুমার ত্রিপুরাসহ অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ টিপু সুলতান উপস্থিত থেকে উক্ত কাজের সহযোগিতা করেন।

তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ঢেউটিন, নগদ অর্থ ও শীতের কম্বল প্রদান করেন।